কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ ৪ জন,

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক চারজনকে ডোপ টেস্টে পজিটিভ পাওয়ায় বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে বিচারক এ রায় ঘোষণা করেন। পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করা হলে সবার ফলাফল পজিটিভ আসে। এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে জাফর আলী (৪০)। তাঁকে আট মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই উপজেলার পারখির্দ্দা গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে হাসিবুল ইসলাম (২৮) এবং মিঠাপুকুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ইয়াছিন আরাফাতকে (১৯) ছয় মাস করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের আলম রিফাতকে (২১) চার মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকেও আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
Jjd 124.1793711287 1
আরো পড়ুন
Jjd 128.1793703079 1
আরো পড়ুন
Jhenaidah 20261103164432
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে
আরো পড়ুন
ঝিনাইদহের মাঠে সোনালি ধানের ঢেউ, আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
ঝিনাইদহে মাদক বিরোধী অভিযান
Scroll to Top