আমাদের সকল খবর একসাথে দেখতে ভিজিট করুন: নিউজ আর্কাইভ →
/ Nov 10, 2026
Archives
ঝিনাইদহ মাসে – ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নিহতদের দুই-তৃতীয়াংশ নারী

ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নিহতদের দুই-তৃতীয়াংশ নারী

ঝিনাইদহ প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহে উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যার ঘটনা। গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জেলায় আত্মহত্যা করেছেন ৯০ জন। তাঁদের মধ্যে ৬০ জন নারী ও ৩০ জন পুরুষ। অর্থাৎ আত্মহত্যার ঘটনায় নারীর সংখ্যা পুরুষের দ্বিগুণ। গলায় ফাঁস ও বিষপানের মাধ্যমে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

মহেশপুর আরডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছয়টি উপজেলায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঝিনাইদহ সদর উপজেলায়।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঝিনাইদহ সদরে তিন মাসে ২৬ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ ও ২১ জন নারী। দ্বিতীয় অবস্থানে থাকা শৈলকুপায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন পুরুষ ও ১৪ জন নারী।

তৃতীয় অবস্থানে মহেশপুর উপজেলায় আত্মহত্যা করেছেন ১৪ জন। সেখানে নারী ও পুরুষের সংখ্যা সমান—সাতজন করে। এ ছাড়া হরিণাকুণ্ডুতে ১২ জন (পুরুষ ৪, নারী ৮), কালীগঞ্জে ১১ জন (পুরুষ ৫, নারী ৬) এবং কোটচাঁদপুরে ছয়জন (পুরুষ ২, নারী ৪) আত্মহত্যা করেছেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা ও পরকীয়াসহ নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ ছাড়া শিক্ষার হার কম এবং বাল্যবিবাহের প্রবণতাও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি হওয়ার পেছনে বিভিন্ন সামাজিক, পারিবারিক ও মানসিক কারণ থাকতে পারে।

ঝিনাইদহের স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পাশে দাঁড়ানো জরুরি।

তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকম্পেলেক্স
আরো পড়ুন
রোড অ্যাক্সিডেন্ট ঝিনেদার কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি
আরো পড়ুন
New Project 7 20261110011228
আরো পড়ুন
মহেশপুর আইনশৃঙ্খলা কমিটি – মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: নিরাপত্তা ও অপরাধ দমনে আলোচনা
আরো পড়ুন
শৈলকুপায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের পোস্টারিং
আরো পড়ুন
Scroll to Top