/ Nov 11, 2026
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

ঝিনেদার কাগজ ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহে ১০ নভেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ জানিয়েছে। পুরো জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দীনসহ ২৮ জন এবং গত ১০ দিনে সর্বমোট ৫০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান নিশ্চিত করেন যে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে গত ১০ দিনে সদর থানায় ১১ জন, শৈলকূপা থানায় ৯ জন, হরিণাকুন্ডু থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৫ জন, কোর্টচাঁদপুর থানায় ১২ জন ও মহেশপুর থানায় ৯ জন গ্রেপ্তার হয়েছেন।

গোপন বৈঠকের সময় সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বর্তমান যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসানুজ্জামান পিকুল, যুবলীগ নেতা লিটন হোসেন, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি কর্মীরা।

এদিকে গ্রেপ্তার ও পুলিশি অভিযানের মধ্যেই পুরোনো ভিডিও পাঠিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে সর্বাত্মক ধর্মঘট সফল দাবি করে মঙ্গলবার ভোররাতের কর্মসূচির কথা বলে গণমাধ্যমে একটি ভিডিও পাঠানো হয়।

তবে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করেছে, গণমাধ্যমে প্রচারিত ওই ভিডিওটি ভুয়া ও পুরোনো। সেটি মূলত গত ৪ নভেম্বরের ঘটনার ফুটেজ, যা নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি ও গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয়েছিল।

অন্যদিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি দোতলা বাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামে শিক্ষার্থী বহনকারী বাসটি চাঁদপুর ড্রাগন বাগান এলাকা অতিক্রম করার সময় এ হামলার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ভাটই বাজার এলাকায় মহাসড়ক নির্মাণকাজের দরুন তীব্র যানজটে দীর্ঘ সময় আটকে ছিল বাসটি। যানজট ছাড়ার পর বাসটি পুনরায় চলতে শুরু করে চাঁদপুর ড্রাগন বাগান এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক চলন্ত বাসটিকে লক্ষ্য করে হামলা চালায়।

বাসটির গতি থাকায় পেট্রোল বোমাটি সরাসরি বাসের গায়ে না লেগে চাকার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসে থাকা অন্তত ৩৫ জন শিক্ষার্থী। তবে হঠাৎ এই হামলায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা আতঙ্কিত কণ্ঠে জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর বাসটি ছেড়েছিল। কিছুদূর যেতেই হঠাৎ বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য আমরা সবাই এক ভয়াবহ হাত থেকে বেঁচে গেছি।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে বাসটিকে নিরাপদে ইবি ক্যাম্পাসে পৌঁছে দেয়।

আইনগত ব্যবস্থার অংশ হিসেবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই নাশকতার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
আরো পড়ুন
নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
আরো পড়ুন
Image 348577 1794356476
আরো পড়ুন
কালীগঞ্জ নিষিদ্ধ – কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, দুই সহোদরসহ আটক ৩
আরো পড়ুন
মহেশপুরে অবৈধ ইটভাটা – মহেশপুরে অবৈধ ইটভাটা বন্ধ, ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা
আরো পড়ুন
ঝিনাইদহ মাসে – ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নিহতদের দুই-তৃতীয়াংশ নারী
আরো পড়ুন
Scroll to Top