/ Nov 12, 2026
Kaligonj Jhenaidah Photo 1 6af5e3135d4c3

অনুমতি দেয়নি প্রশাসন, তবুও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ নির্মাণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। তবে অনুমতি না পাওয়ার পরও সেখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে। এদিকে একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছে ‘সচেতন কালীগঞ্জবাসী’। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও নানা আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাহফিলের অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়।

প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ নভেম্বর ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। পরে পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়। পুলিশের প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হলে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানায় প্রশাসন। একই সঙ্গে আয়োজকদের অনুষ্ঠান থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

তবে শুক্রবার (১৩ নভেম্বর) নির্ধারিত মাহফিল ঘিরে মাঠে প্রস্তুতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা যায়, কয়েকজন শ্রমিক মঞ্চ নির্মাণ করছেন। এ সময় মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকীও সেখানে উপস্থিত ছিলেন।

তিনি জানান, মাহফিলের সার্বিক দায়িত্ব সংসদ সদস্য আবু তালিব ও সংশ্লিষ্ট সংগঠন নিয়েছে। তিনি শুধু স্পনসর হিসেবে রয়েছেন। শুক্রবারের আয়োজনে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে একই স্থানে শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছে ‘সচেতন কালীগঞ্জবাসী’। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে শহরে মাইকিং করা হয়। সমাবেশে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুরগিহাট এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব ও সাবেক আমির ওলিয়ার রহমান।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আবু তালিব বলেন, মাহফিলে দুইজন সংসদ সদস্য উপস্থিত থাকবেন। এ আয়োজন বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও তিনি দাবি করেন। মাদকবিরোধী সমাবেশের আয়োজকদের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

লিখিত বক্তব্যে জামায়াতের উপজেলা আমির আব্দুল হক মোল্লা অভিযোগ করেন, একটি মহল মাহফিল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে সব বাধা উপেক্ষা করে মাহফিল আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
Image 348577 1794356476
আরো পড়ুন
কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 
আরো পড়ুন
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
আরো পড়ুন
নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
আরো পড়ুন
Image 348577 1794356476
আরো পড়ুন
Scroll to Top