/ Nov 11, 2026
Image 348577 1794356476

ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ, প্রশাসনের পদক্ষেপে দুই ঘণ্টা বিলম্বের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি শহরের আরাপপুর এলাকায় নেওয়া হলে প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ি-ট-১১-০১৪১ নম্বরের ট্রাকটিতে যশোরের নোয়াপাড়া থেকে সার বোঝাই করে কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি থামিয়ে চালকের কাছে সারের বৈধ কাগজপত্র দেখতে চান। তবে চালক কোনো প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। একপর্যায়ে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল ইসলাম জানান, ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। বিষয়টি প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগকে জানানো হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

জেলা যুবদল নেতা মিলন জানান, সার পাচারের খবর পেয়ে স্থানীয়রা ট্রাকটি আটক করে তাদের অবহিত করেন। পরে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদুল হক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সুপারকে বিষয়টি জানান। মধ্যরাতে ট্রাকটি থানায় নেওয়া হয়।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়রা সারবোঝাই ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছেন। সারের কাগজপত্র যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সার সরকারি হেফাজতে নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, সারের বৈধতা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। যাচাইয়ে সার অবৈধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই দিন মধুহাটী ইউনিয়নের ডুগডুগি বাজারে দুই ট্রাক সার অবৈধভাবে মজুতের অভিযোগ ওঠে। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালেও তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে রাত ৯টার দিকে সার সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তা আটক করেন।

জেলায় সার বিতরণ ও বিপণন ব্যবস্থায় অনিয়ম এবং অবৈধ মজুতের অভিযোগের মধ্যে পরপর এসব ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আটক করা সারগুলোর বৈধতা এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 
আরো পড়ুন
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
আরো পড়ুন
নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
আরো পড়ুন
Image 348577 1794356476
আরো পড়ুন
কালীগঞ্জ নিষিদ্ধ – কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, দুই সহোদরসহ আটক ৩
আরো পড়ুন
Scroll to Top