Whatsapp Image 2026 08 20 At 3.47.23 Pm

কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ:

কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত| ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় যুক্তি, পাল্টা যুক্তি আর বুদ্ধিদীপ্ত বক্তব্যে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ফাইনাল পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘সোশ্যাল মিডিয়া সমাজকে সংযুক্ত করার চেয়ে বিচ্ছিন্ন করছে বেশি।’ বিষয়টির পক্ষে যুক্তি তুলে ধরে সলিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় বারবাজার মাধ্যমিক বিদ্যালয়।

তুমুল যুক্তি-তর্কের পর ২৯৩ নম্বর পেয়ে বিজয়ী হয় বারবাজার মাধ্যমিক বিদ্যালয়। অন্যদিকে প্রতিপক্ষ সলিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের বক্তব্য ও যুক্তি উপস্থাপনায় প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। বিজয়ী ও বিজিত উভয় দলের যুক্তি ও উপস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে শুধু তথ্য গ্রহণ নয়, বরং তথ্য বিশ্লেষণ করে যুক্তিভিত্তিক চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজ গঠনে বিতর্কের মতো জ্ঞানভিত্তিক চর্চার গুরুত্বও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি উপস্থাপনের পাশাপাশি সমসাময়িক সামাজিক বিষয় নিয়ে চিন্তা ও বিশ্লেষণের সুযোগ পায়।

আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো পড়ুন
Scroll to Top