Jjd 124.1793711287 1

কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের জানাজা অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশগ্রহণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি ও ইলিয়াস রহমান মিঠুসহ জেলা, সদর, কালীগঞ্জ ও বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

ইসরাইল হোসেন জীবনের রাজনৈতিক পথচলা শুরু হয় নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৯২-৯৩ সালে এমইউ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন ছাত্রদলের নেতৃত্ব দেন। এরপর প্রায় চার-পাঁচ বছর কালীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও তিনি যুক্ত ছিলেন।

রাজনৈতিক সহকর্মী ও পরিচিতজনদের কাছে ইসরাইল হোসেন জীবন ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী ব্যক্তি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিশেষ কাজে তিনি ঢাকায় যান। সেখানে এক আত্মীয়ের বাসায় অবস্থানকালে রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে অসুস্থতা অনুভব করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে কালীগঞ্জসহ ঝিনাইদহের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
Jjd 128.1793703079 1
আরো পড়ুন
Jhenaidah 20261103164432
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে
আরো পড়ুন
ঝিনাইদহের মাঠে সোনালি ধানের ঢেউ, আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
ঝিনাইদহে মাদক বিরোধী অভিযান
Vp 1793617579
Scroll to Top