/ Nov 11, 2026
কালীগঞ্জ নিষিদ্ধ – কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, দুই সহোদরসহ আটক ৩

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, দুই সহোদরসহ আটক ৩

কালীগঞ্জ, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল করার প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও বোতলে রাখা পেট্রোল উদ্ধার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাশীপুর ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম ও তাঁর ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে কাশীপুর ইটভাটার কাছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করার প্রস্তুতি নেন। এ সময় তাঁরা স্লোগান দিতে শুরু করলে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
মহেশপুরে অবৈধ ইটভাটা – মহেশপুরে অবৈধ ইটভাটা বন্ধ, ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা
আরো পড়ুন
ঝিনাইদহ মাসে – ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নিহতদের দুই-তৃতীয়াংশ নারী
আরো পড়ুন
শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকম্পেলেক্স
আরো পড়ুন
রোড অ্যাক্সিডেন্ট ঝিনেদার কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি
আরো পড়ুন
New Project 7 20261110011228
আরো পড়ুন
Scroll to Top