ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস – ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে র‍্যালি ও সমবায় মেলা

ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে র‍্যালি ও সমবায় মেলা

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সমবায় মেলা আয়োজন করা হয়।

রবিবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাপ্ত হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বক্তব্য দেন।

অতিথিদের মধ্যে ছিলেন জেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিন।

বক্তারা সমবায় আন্দোলনের টেকসই উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে গুরুত্ব আরোপ করেন। তারা সমবায় সমিতিগুলিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব বলে তারা বলেন। সমবায় কার্যক্রমকে আরও জনমুখী ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
Img 20261108 Wa0000
আরো পড়ুন
Civil Serjon Office 20261108175603
আরো পড়ুন
মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষ – মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত (2)
আরো পড়ুন
Img 20261107 Wa0014
আরো পড়ুন
জামায়াতের ৩ এমপির সংবাদ সম্মেলন।
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ বিএসএফের হাতে আটক ৪
আরো পড়ুন
Scroll to Top