/ Nov 11, 2026
Image 348577 1794356476

ঝিনাইদহে কাগজপত্র ছাড়াই ৪২০ বস্তা টিএসপি সার পরিবহন, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র ছাড়াই ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রাকটি নিজেদের হেফাজতে নেন। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারীর সন্ধান পাওয়া যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ট্রাকটির নম্বর রাজবাড়ী-ট-১১-০১৪১।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়ার উদ্দেশ্যে ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই করা হয়েছিল। ট্রাকটি ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সেটি থামিয়ে চালকের কাছে সারের পরিবহনসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু চালক কোনো মেমো বা চালান দেখাতে পারেননি। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিদের খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেন। রাত ১১টা পর্যন্ত ট্রাকটি শহরের আরাপপুর এলাকায় রাখা ছিল।

ঝিনাইদহ জেলা যুবদলের নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, সারের কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে পারেননি। ট্রাকে ৪২০ বস্তা টিএসপি সার রয়েছে। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার আটক অবস্থায় দেখতে পান। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, সারবোঝাই ট্রাক আটকের খবর তিনি পেয়েছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, সারের কাগজপত্র যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ে সার অবৈধভাবে পরিবহনের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে!

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জ নিষিদ্ধ – কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, দুই সহোদরসহ আটক ৩
আরো পড়ুন
মহেশপুরে অবৈধ ইটভাটা – মহেশপুরে অবৈধ ইটভাটা বন্ধ, ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা
আরো পড়ুন
ঝিনাইদহ মাসে – ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নিহতদের দুই-তৃতীয়াংশ নারী
আরো পড়ুন
শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকম্পেলেক্স
আরো পড়ুন
রোড অ্যাক্সিডেন্ট ঝিনেদার কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি
আরো পড়ুন
Scroll to Top