কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণমূলক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)” প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম সেমিনারের উদ্বোধন করেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিকেল পর্যন্ত চলা এই অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক আলোচনা হয়। এতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০টি পেশার প্রায় অর্ধশত মানুষ অংশ নেন। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল কাদের। প্রশিক্ষক হিসেবে পরামর্শ প্রদান করেন বাগেরহাট জেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা এস. এম. নাজমুস সাকিব। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, সাংবাদিক জামির হোসেন, ছাত্রনেতা হুসাইন আহম্মেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন।

আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের
আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
Scroll to Top