Whatsapp Image 2026 08 20 At 3.47.24 Pm

কালীগঞ্জে নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন কারদন্ড

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ:

কালীগঞ্জে নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন কারদন্ড| ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামরায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলো একই গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানা যায়, -জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন।

এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও পিতা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ঐ মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দন্ডিত করে আদালত। একই সাথে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।

আরো পড়ুন
তর্কের জেরে পলিটেকনিক শিক্ষার্থী নিহত
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.47.23 Pm
আরো পড়ুন
পুরোনো বাইক কিনে বিপাকে জামায়াত নেতা
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 19 At 9.17.11 Pm
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 13.07.48
আরো পড়ুন
Jhinaidaha Ics জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ঝিনাইদহ ছাত্রশিবির
আরো পড়ুন
Scroll to Top