ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৮ জনকে সরকারি সহায়তা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৮ জনকে সরকারি সহায়তা

ঝিনেদার কাগজ ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ৫৬ জনকে সর্বোচ্চ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্ট বোর্ডের মঞ্জুর করা এ সহায়তার চেক বিতরণ করা হয়।

ঝিনাইদহে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নোমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের জীবনে মুহূর্তেই বড় পরিবর্তন ঘটে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবার আর্থিক সংকটে পড়ে। একই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, চিকিৎসা ও জীবনযাপনের নিরাপত্তা অনিশ্চিত হয়ে যায়। অন্যদিকে দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসাও কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, সরকারের এই আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ। এর মাধ্যমে স্বজন হারানো পরিবার এবং আহত ব্যক্তিরা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।

সহায়তা পাওয়া হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর সংসার চালানো, দৈনন্দিন খরচ মেটানো এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছিল তাঁর। সরকারের দেওয়া ৫ লাখ টাকা পরিবারকে কিছুটা স্বাবলম্বী হতে এবং নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।

কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলার জাহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছেন। তাঁরা জানান, দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে সংকটে পড়েছেন। চিকিৎসা ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে উঠেছে। সরকারের দেওয়া সর্বোচ্চ ৩ লাখ টাকা তাঁদের জন্য বড় সহায়তা হবে।

জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলা, পুনর্বাসন এবং নতুন করে জীবন শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, সাইফুর রহমান ও নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং মোটরযান পরিদর্শক প্রকৌশলী সজীব সরকার ও সোহাগ হুসাইন।

আরও পড়ুন:

আরো পড়ুন
দুদকের তদন্তে – দুদকের তদন্তে অনিয়মের প্রমাণ, কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
আরো পড়ুন
ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আরো পড়ুন
মেটা, মার্ক জাকারবার্গ, শেয়ারবাজার, শেয়ারহোল্ডার মামলা, ক্লাস সি শেয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বিনিয়োগ
আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
ঝিনাইদহ শিক্ষার্থীদের – ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের কর্মসূচি
আরো পড়ুন
ঝিনাইদহ শ্রমিক – ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top