ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঝিনেদার কাগজ ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫ গ্রাম গাঁজাসহ হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পোড়াহাটি এলাকায় হৃদয় হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর খাটের নিচ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হৃদয় হোসেন পোড়াহাটি এলাকার সাহেব হোসেনের ছেলে।

এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্প জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-২-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে এসআরবি-৬-এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
মেটা, মার্ক জাকারবার্গ, শেয়ারবাজার, শেয়ারহোল্ডার মামলা, ক্লাস সি শেয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বিনিয়োগ
আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
ঝিনাইদহ শিক্ষার্থীদের – ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের কর্মসূচি
আরো পড়ুন
ঝিনাইদহ শ্রমিক – ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আরো পড়ুন
থাইল্যান্ড যাওয়া – থাইল্যান্ড যাওয়া হলো না যুবলীগ নেতা বাসেরের, বিমানবন্দরে আটক
আরো পড়ুন
ঝিনাইদহ – ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ (2)
আরো পড়ুন
Scroll to Top