মেটা, মার্ক জাকারবার্গ, শেয়ারবাজার, শেয়ারহোল্ডার মামলা, ক্লাস সি শেয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বিনিয়োগ

শেয়ারহোল্ডারদের মামলায় মেটার নতুন শেয়ার ইস্যু স্থগিত

টেক ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

শেয়ারহোল্ডারদের দায়ের করা মামলার কারণে নতুন শ্রেণির শেয়ার ইস্যুর পরিকল্পনা স্থগিত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের অর্থ জোগাতে শেয়ার বিক্রির যে পরিকল্পনা ছিল, তাতেও বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) মেটা জানিয়েছে, শেয়ার পুনর্গঠন পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার বিচার চলাকালে নতুন ক্লাস সি শেয়ার ইস্যু করবে না তারা। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের কোর্ট অব চ্যান্সারিতে প্রতিষ্ঠানটির কয়েকজন শেয়ারহোল্ডার মামলাটি করেছেন। আগামী ১৯ এপ্রিল ২০২৭ থেকে এর বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

মেটার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন ধরনের ভোটাধিকারহীন ক্লাস সি সাধারণ শেয়ার চালুর কথা ছিল। এতে কার্যত শেয়ারের সংখ্যা দ্বিগুণ হওয়ার মতো কাঠামো তৈরি হতো। এর মাধ্যমে অধিগ্রহণের অর্থ জোগান এবং দক্ষ কর্মীদের ধরে রাখার ক্ষেত্রে বাড়তি সুযোগ পাওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটির। একই সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ভোটাধিকার ও নিয়ন্ত্রণ অক্ষুণ্ন রাখার পরিকল্পনাও ছিল।

এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মেটার ৬ হাজার কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনায়। বাজারে প্রচলিত শেয়ারের মাধ্যমে ধাপে ধাপে এ অর্থ সংগ্রহের কথা ছিল। তবে ক্লাস সি শেয়ারের লেনদেন শুরু না হওয়া পর্যন্ত ওই কর্মসূচি চালু হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিপুল অর্থ বিনিয়োগ করছে মেটা। উন্নত চিপ ও ডেটা সেন্টার নির্মাণে ব্যয় বাড়ানোর পাশাপাশি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে তারা। একই সঙ্গে গ্রাহকদের জন্য এআই এজেন্ট তৈরির ক্ষেত্রেও এগিয়ে থাকার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারহোল্ডারদের মামলার কারণে নতুন শেয়ার ইস্যু স্থগিত রাখার সিদ্ধান্ত মেটার এআই খাতে বিনিয়োগের অর্থ সংগ্রহের পরিকল্পনায়ও বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
ঝিনাইদহ শিক্ষার্থীদের – ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের কর্মসূচি
আরো পড়ুন
ঝিনাইদহ শ্রমিক – ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আরো পড়ুন
থাইল্যান্ড যাওয়া – থাইল্যান্ড যাওয়া হলো না যুবলীগ নেতা বাসেরের, বিমানবন্দরে আটক
আরো পড়ুন
ঝিনাইদহ – ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ (2)
আরো পড়ুন
কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
আরো পড়ুন
Scroll to Top