কালীগঞ্জে

যশোরে ক্ষতিপূরণ, কালীগঞ্জে অনিশ্চয়তায় ১,৫০০ পরিবার

কালীগঞ্জ প্রতিনিধি

যশোর-ঝিনাইদহ ৪৭ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। এ প্রকল্পের আওতায় জমি ও স্থাপনার মালিকেরা ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহের কালীগঞ্জ অংশের দোকান ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এতে প্রায় ১ হাজার ৫০০ পরিবারের জীবিকা সংকটে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, একই প্রকল্পে যশোর অঞ্চলের ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেলেও কালীগঞ্জের ব্যবসায়ীরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাননি। ২০২২ সালে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ব্যবসার বিনিয়োগ, আয়-ব্যয়, কর্মচারীর সংখ্যা ও বেতনের তথ্য সংগ্রহ করেন এবং ভিডিও ধারণ করেন। সে সময় ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাঁদের।

ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলনের কালীগঞ্জ শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, বছরের পর বছর ভাড়া দোকানে ব্যবসা করে তাঁরা পরিবার চালাচ্ছেন। অনেকে ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা করেছেন। ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ করা হলে প্রায় ১ হাজার ৫০০ পরিবার জীবিকা হারিয়ে বিপাকে পড়বে।

আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক বায়োজিদ বোস্তামী বলেন, তাঁরা অন্যায্য কোনো দাবি করছেন না। একই প্রকল্পে যশোর অঞ্চলের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার নজির অনুযায়ী নিজেদের ন্যায্য পাওনা চাইছেন। এ বিষয়ে একাধিকবার আবেদন, শুনানি, সংবাদ সম্মেলন ও আন্দোলন করেও সমাধান পাননি তাঁরা।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে প্রথম আবেদন করেন তাঁরা। পরে একই বছরের ২৩ নভেম্বর পুনরায় আবেদন করা হয়। ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়ে শুনানিতেও অংশ নেন তাঁরা। সর্বশেষ ২০২৬ সালের ১৬ জুলাই ১০ জন ব্যবসায়ী ও শ্রমিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে আবেদন করেন। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ের কথাও উল্লেখ করছেন আন্দোলনকারীরা।

গত ২ নভেম্বর কালীগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের এক মাসের মধ্যে ফলাফল জানানোর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা।

ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, আন্দোলনকারীদের আশ্বস্ত করে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছিল। তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এখনো কোনো নির্দেশনা পাননি তিনি। উচ্চ আদালতের রায়ের কথা শুনেছেন, কিন্তু লিখিত কপি তাঁর হাতে পৌঁছায়নি। এ বিষয়ে অধিগ্রহণ শাখায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।

জেলা প্রশাসক নোমান হাসান বলেন, বিষয়টি উই কেয়ার প্রকল্পসংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। প্রকল্পের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, উন্নয়নকাজে তাঁদের কোনো আপত্তি নেই। তবে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা হলে দীর্ঘদিনের জীবিকা হারিয়ে পরিবারগুলো চরম সংকটে পড়বে। তাই দ্রুত এ জটিলতা নিরসন করে ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ শিক্ষার্থীদের – ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের কর্মসূচি
আরো পড়ুন
ঝিনাইদহ শ্রমিক – ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আরো পড়ুন
থাইল্যান্ড যাওয়া – থাইল্যান্ড যাওয়া হলো না যুবলীগ নেতা বাসেরের, বিমানবন্দরে আটক
আরো পড়ুন
ঝিনাইদহ – ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ (2)
আরো পড়ুন
কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
আরো পড়ুন
শৈলকুপা আধিপত্য – শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; ২০ বাড়িঘর ভাঙচুর
আরো পড়ুন
Scroll to Top