ঝিনাইদহ শিক্ষার্থীদের – ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের কর্মসূচি

ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে ধারণা দিতে ঝিনাইদহে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার উদ্যোগে শহরের আদর্শপাড়ার বকুলতলায় অবস্থিত আন নাজাত মডেল মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল জুলকার নাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঝিনাইদহ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনে আর্থিক সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। শিক্ষাজীবন থেকেই অর্থের সঠিক ব্যবহার, পরিকল্পিত সঞ্চয় এবং আর্থিক লেনদেন সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীলভাবে অর্থ ব্যবস্থাপনা করতে পারবে।

বক্তারা আরও বলেন, বর্তমানে ডিজিটাল ব্যাংকিং ও অনলাইন আর্থিক লেনদেনের ব্যবহার বাড়ছে। এসব সেবার সুবিধা নেওয়ার পাশাপাশি প্রতারণা থেকে সুরক্ষিত থাকাও জরুরি। এ জন্য ব্যাংক হিসাবের গোপন তথ্য, পিন ও ওটিপি অন্যের সঙ্গে শেয়ার না করা এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ শ্রমিক – ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আরো পড়ুন
থাইল্যান্ড যাওয়া – থাইল্যান্ড যাওয়া হলো না যুবলীগ নেতা বাসেরের, বিমানবন্দরে আটক
আরো পড়ুন
ঝিনাইদহ – ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ (2)
আরো পড়ুন
কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
আরো পড়ুন
শৈলকুপা আধিপত্য – শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; ২০ বাড়িঘর ভাঙচুর
আরো পড়ুন
Jpg 53
আরো পড়ুন
Scroll to Top