Jjd 128.1793703079 1

ঝিনাইদহে ট্রাক নিয়ে খামারে হানা, ২০ লাখ টাকার ৬ গরু চুরি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার একটি গরুর খামারে ট্রাক নিয়ে হানা দিয়ে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে একটি ট্রাক নিয়ে খামারি তারিফুল ইসলামের খামারের সামনে আসে চোরচক্র। পরে খামারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর একে একে ছয়টি গরু ট্রাকে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে খামারে গিয়ে গরু না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন খামারি তারিফুল ইসলাম। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

খামারি তারিফুল ইসলাম বলেন, রাতের আঁধারে ট্রাক নিয়ে এসে খামারের তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। এই খামারের ওপরই তিনি নির্ভরশীল। চোরচক্রকে শনাক্ত করে গরুগুলো উদ্ধারের দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খামার থেকে গরু চুরির বিষয়টি পুলিশ জানতে পেরেছে। চোরচক্রকে শনাক্ত করা এবং চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে রাতের আঁধারে ট্রাক নিয়ে এসে খামার থেকে একসঙ্গে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা খামারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
Jhenaidah 20261103164432
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে
আরো পড়ুন
ঝিনাইদহের মাঠে সোনালি ধানের ঢেউ, আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
ঝিনাইদহে মাদক বিরোধী অভিযান
Vp 1793617579
ঝিনাইদহ জেলার ম্যাপ
Scroll to Top