ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

হরিণাকুন্ডু প্রতিনিধি:

 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার বেল্টুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হরিণাকুন্ডু উপজেলার বেল্টুর মোড়ের সাইকেল মেকানিক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন দোকানের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় হরিণাকুন্ডু উপজেলা শহর থেকে সাতব্রীজগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সাগর হোসেন ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

সেখান থেকে তাদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Scroll to Top