Fb Img 1787643652103 1

মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালীগঞ্জে ২ জন গ্রেপ্তার

কালীগঞ্জ  প্রতিনিধি:
মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালীগঞ্জে ২ জন গ্রেপ্তার। ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত বোরহান লস্করের ছেলে নয়ন লস্কর (২৩) ও একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে মিরাজ হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কোলা বাজার এলাকা থেকে পেত্নীপাড়া গ্রামে দুই যুবককে বেসামাল অবস্থায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়। খবর পেয়ে কোলা বাজার পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে তাদের মাদক সেবনের সত্যতা পাওয়া যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মাদক সেবন করে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলার ইতিহাস
আরো পড়ুন
Scroll to Top