মাসে কোটচাঁদপুর – তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসির বদলি, দায়িত্বে তদন্ত কর্মকর্তা

তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসির বদলি, দায়িত্বে তদন্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় তিন মাসের ব্যবধানে দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি হয়েছেন। সর্বশেষ গত সোমবার (১৬ নভেম্বর) সকালে থানা ছেড়েছেন ওসি মেহেদী হাসান। বর্তমানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) গোকুল চন্দ্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান বদলি হয়ে ঝিনাইদহ সদর থানায় যোগদান করেন। এরপর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। পরে গত ১১ আগস্ট ওসি আজাদ রহমান কোটচাঁদপুর থানায় যোগদান করেন। তিনি ৩১ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। মাত্র ২০ দিন দায়িত্ব পালনের পরই তিনি থানা ছাড়েন।

এরপর ৩১ আগস্ট কোটচাঁদপুর থানায় যোগ দেন ওসি মেহেদী হাসান। প্রায় ৭৭ দিন দায়িত্ব পালনের পর সোমবার সকালে ওসি (তদন্ত) গোকুল চন্দ্রের কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি থানা ত্যাগ করেন।

স্বল্প সময়ের ব্যবধানে দুই ওসির বদলি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ এসব বদলিকে শাস্তিমূলক হিসেবে দেখছেন। আবার কারও মতে, এটি পুলিশের নিয়মিত বদলির অংশ। তবে বদলির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মুহাম্মদ আশিস বিন হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন:

আরো পড়ুন
সন্তানকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ইটের আঘাতে হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আরো পড়ুন
Image 351026 1794929759
আরো পড়ুন
Image 350746 1794881228
আরো পড়ুন
শৈলকুপা দিনমজুরের – শৈলকুপায় দিনমজুরের অর্ধগলিত মৃতদেহ আবিষ্কার (2)
আরো পড়ুন
অভাবের তাড়নায় ইজিবাইক চালান সাবেক ছাত্রদল নেতা, পাশে দাঁড়াল জেলা পরিষদ
আরো পড়ুন
Scroll to Top