Image 351026 1794929759

বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরকারীরা দলের বন্ধু হতে পারে না: ফিরোজ

কালীগঞ্জ প্রতিনিধি

বিএনপির পার্টি অফিসে আগুন ও ভাঙচুরকারীরা কখনো দলের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা রোডে দলীয় কার্যালয়ের সামনের মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র প্রয়াত আলহাজ মাহবুবার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তাঁদের কেউ কেউ একই ব্যক্তিদের হাতে নির্যাতিত হচ্ছেন। এ পরিস্থিতিতে কাউকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চেয়ে বেশি নির্যাতন কেউ সহ্য করেননি। আশা করি, তিনি অচিরেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির কিছু নেতাকর্মীর ওপর ভর করে প্রকৃত বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের নির্যাতন করছে। এ অবস্থা বেশিদিন চলতে পারে না।

কালীগঞ্জের প্রশাসনের উদ্দেশে ফিরোজ বলেন, পারিবারিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যাঁদের আওয়ামী লীগ পরিচয়ে চিহ্নিত করা হচ্ছে, তাঁদের হয়রানি না করে ২০২৪ সালের ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং আলহাজ মাহবুবার রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় যাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রয়েছে, তাঁদের আগে গ্রেপ্তার করতে হবে। অভিযুক্ত কেউ তাঁর পেছনের সারিতে থাকলেও তাঁকে গ্রেপ্তারে আপত্তি নেই বলে জানান তিনি। এতে তাঁর চাচা প্রয়াত মাহবুবার রহমানের আত্মা শান্তি পাবে বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অতীতে নানা চাপে পড়ে আওয়ামী লীগকে সমর্থন করলেও যাঁরা মিছিল-মিটিংয়ে অংশ নেননি, গ্রামের এমন সাধারণ মানুষকে রাতের আঁধারে বাড়ি থেকে ধরে এনে হয়রানি করা উচিত নয়। বরং আওয়ামী লীগের প্রকৃত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনলে কালীগঞ্জে শান্তি বজায় থাকবে।

প্রয়াত মাহবুবার রহমানের স্মৃতিচারণ করে ফিরোজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘জাগো দল’ থেকে বিএনপিতে যোগ দিয়েছিলেন তিনি। কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অতীতে তাঁর বাড়িতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নানা ভয়ভীতি দেখানো হলেও তিনি দলীয় অবস্থান থেকে সরে যাননি।

কালীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মুসা উদ্দিনসহ স্থানীয় নেতারা।

আরো পড়ুন
সন্তানকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ইটের আঘাতে হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আরো পড়ুন
মাসে কোটচাঁদপুর – তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসির বদলি, দায়িত্বে তদন্ত কর্মকর্তা
আরো পড়ুন
Image 350746 1794881228
আরো পড়ুন
শৈলকুপা দিনমজুরের – শৈলকুপায় দিনমজুরের অর্ধগলিত মৃতদেহ আবিষ্কার (2)
আরো পড়ুন
অভাবের তাড়নায় ইজিবাইক চালান সাবেক ছাত্রদল নেতা, পাশে দাঁড়াল জেলা পরিষদ
আরো পড়ুন
Scroll to Top