ঝিনাইদহ – ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ (2)

ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ছয়টি উপজেলা ও দুটি সাংগঠনিক থানা শাখার আমির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় ঝিনাইদহের আল হেরা ইসলামিক সেন্টারে আয়োজিত এক শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল।

নবনির্বাচিত আমিরদের মধ্যে কালিগঞ্জ উপজেলা শাখার মাওলানা আলিনুর রহমান, হরিণাকুণ্ডু উপজেলা শাখায় মোশারফ হোসেন, শৈলকুপা উপজেলা শাখায় অধ্যাপক এ এইচ এম মতিউর রহমান, কোটচাঁদপুর উপজেলা শাখায় মাস্টার আজিজুর রহমান, মহেশপুর উপজেলা শাখায় ফকির আহম্মদ এবং ঝিনাইদহ সদর উপজেলা শাখায় ড. হাবিবুর রঝিনাইদহ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ছয়টি উপজেলা ও দুটি সাংগঠনিক থানা শাখার আমির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় ঝিনাইদহের আল হেরা ইসলামিক সেন্টারে আয়োজিত এক শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল।

নবনির্বাচিত আমিরদের মধ্যে কালিগঞ্জ উপজেলা শাখার মাওলানা আলিনুর রহমান, হরিণাকুণ্ডু উপজেলা শাখায় মোশারফ হোসেন, শৈলকুপা উপজেলা শাখায় অধ্যাপক এ এইচ এম মতিউর রহমান, কোটচাঁদপুর উপজেলা শাখায় মাস্টার আজিজুর রহমান, মহেশপুর উপজেলা শাখায় ফকির আহম্মদ এবং ঝিনাইদহ সদর উপজেলা শাখায় ড. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক থানা শহর শাখার আমির নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল ও টিম সদস্য, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ (অব.) আব্দুল হাই, জেলা নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও কাজী ছগির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশে নবনির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত দায়িত্বশীলরা আগামী ২০২৭-২৮ সেশনে নিজ নিজ সাংগঠনিক শাখার দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন:

এলাকা সম্পর্কে: হরিণাকুণ্ডু উপজেলা (উইকিপিডিয়া)

আরো পড়ুন
কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
আরো পড়ুন
রুহলি কবির রিজভী
আরো পড়ুন
শৈলকুপা আধিপত্য – শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; ২০ বাড়িঘর ভাঙচুর
আরো পড়ুন
Jpg 53
আরো পড়ুন
মহেশপুর
আরো পড়ুন
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, সংকট কাটিয়ে এগোনোর প্রত্যাশা
আরো পড়ুন
Scroll to Top