ঝিনাইদহে নারী

ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

ঝিনাইদহ প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতনবিরোধী প্রতিবাদ দিবস পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের পায়রা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

নারী ও মানবাধিকার সংগঠন ‘উই’-এর পরিচালক শরিফা খাতুনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন টিআইবির সাবেক জেলা সভাপতি ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকারকর্মী তৃপ্তি বিশ্বাস, ময়না খাতুনসহ অন্যরা।

এ সময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা এখন শুধু ঘরে বা বাইরেই সীমাবদ্ধ নেই, অনলাইনেও তা বাড়ছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নির্যাতন, হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সূত্র: বাসস

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৮ জনকে সরকারি সহায়তা
আরো পড়ুন
দুদকের তদন্তে – দুদকের তদন্তে অনিয়মের প্রমাণ, কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
আরো পড়ুন
ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আরো পড়ুন
মেটা, মার্ক জাকারবার্গ, শেয়ারবাজার, শেয়ারহোল্ডার মামলা, ক্লাস সি শেয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বিনিয়োগ
আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
ঝিনাইদহ শিক্ষার্থীদের – ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের কর্মসূচি
আরো পড়ুন
Scroll to Top