কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধসরা এলাকার দারুল উলুম মাদ্রাসাতুস সুফফাহ-এর প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌর দুধসরা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলৎকারের যে অভিযোগে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে, তা তারা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

বক্তারা আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে সামাজিকভাবে হেয় না করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে মাওলানা আমানুল্লাহ, মাওলানা ইব্রাহিম, মুফতি জসিম উদ্দিন, হাফেজ আলী আজম, মাওলানা নুরুল কবির, মুফতি মোহাম্মদ ইসমাইল ও মাওলানা আব্দুল কাদের বক্তব্য দেন।

এ সময় বক্তারা প্রধান শিক্ষক আবুল বাশারের মুক্তির দাবি জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান।

মানববন্ধনে মাদ্রাসার অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top