কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে ও ১ জন আহত হয়েছে । ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর ইসলাম (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় বিপ্লব হোসেন (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তানভীর ইসলাম ও বিপ্লব হোসেন মোটরসাইকেলযোগে সাফদারপুর বাজার থেকে খালিশপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মকছেদ মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা হাসান (১৮) নামে অপর এক তরুণের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে তানভীরের মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে এবং বিপ্লব হোসেন শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তানভীরের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেন। আহত বিপ্লব হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৩ আগস্ট গভীর রাতে (আনুমানিক রাত ২:৩০টা) তানভীরের মৃত্যু হয়।

নিহত তানভীর ইসলাম কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আহত বিপ্লব হোসেন একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। অন্য মোটরসাইকেলের চালক হাসান লক্ষীকুণ্ড ঢাকাইয়া পাড়ার নুরু মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন
হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তি
আরো পড়ুন
3
আরো পড়ুন
ঝিনাইদহে সবজির বাজারে নামমাত্র স্বস্তি, নাগালের বাইরে মাছ
আরো পড়ুন
1
আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
Scroll to Top