কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল।

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের নেতৃত্বে দাঁড়িপাল্লার মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই। এছাড়াও অংশগ্রহণ করেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, মাওলানা মতিউর রহমান খান, পৌর গণমানুষের নেতা শরিফুল ইসলাম, মাস্টার মশিউর রহমান, মাস্টার রেজাউল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, বলুহর ইউনিয়ন আমীর শাহ আলম, কুশনা ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমান, সাফদারপুর ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবী, দোড়া ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাক খান, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, আজমপুর ইউনিয়ন আমীর জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top