পাওনা টাকা চাইতে গিয়ে ঝিনাইদহে হত্যার শিকার

পাওনা টাকা চাইতে গিয়ে ঝিনাইদহে হত্যার শিকার

সাইফুল ইসলাম

পাওনা টাকা চাইতে গিয়ে পিতা পুত্রের পিটুনির শিকার হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মাদ আলী বাদপুকুরিয়া গ্রামের তেনু মিয়ার ছেলে। তিনি নিজ গ্রামে মুদির দোকান দিয়ে ব্যবসায়া করতেন।

স্থানীয় সূত্র জানা যায়, চাতাল শ্রমিক আসাদুল ও তার ছেলে আশকর আলি নিয়মিত মোহাম্মদ আলীর দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। মঙ্গলবার সকালে মোহাম্মদ আলী তাদের কাছে আট’শ টাকা পেতেন। পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আসাদুল ও তার ছেলে আশকর আলী ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীকে মাটিতে ফেলে কিল-ঘুষি মারতে থাকেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ আলীর খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চাতাল শ্রমিক আসাদুল ও তার ছেলে আশকর আলীকে আটক করে গণপিটুনি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পিতা পুত্রকে পুলিশ হেফাজতে নেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন মুদি দোকানী নিহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ বিএসএফের হাতে আটক ৪
আরো পড়ুন
Webp 1ঝিনাইদহে বেহাল ডাকসেবা, তালাবদ্ধ পোস্ট অফিসের কার্যক্রম চলছে বাড়ি-দোকানে5
আরো পড়ুন
শৈলকুপা শাহী – শৈলকুপা শাহী মসজিদের আয়-ব্যয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: মোতাওয়াল্লী
আরো পড়ুন
হৃদরোগে আক্রান্ত শিশু শিফাত বাঁচতে চায়
আরো পড়ুন
Officer Greets Cheering Crowd
আরো পড়ুন
খবরের কাগজ
আরো পড়ুন
Scroll to Top