খবরের কাগজ

শৈলকুপায় খবরের কাগজ বন্ধুজনের উদ্যোগে মনোজ্ঞ সংগীতসন্ধ্যা

শৈলকুপা প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপায় দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’-এর উদ্যোগে মনোজ্ঞ সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিল্পীদের গান ও সুরের মূর্ছনায় অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক আয়োজনে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে শৈলকুপা শহরের পান্না খান মার্কেটের দোতলায় অবস্থিত ‘পথ শিল্পাঙ্গন’ কার্যালয়ে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়।

সংবাদপত্রটির শৈলকুপা উপজেলা প্রতিনিধি আলমগীর অরণ্যের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কণ্ঠশিল্পী ফজলুর রহমান, লক্ষ্মণ কুমার কুন্ডু ও এবাদত বাউল সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। তবলায় সহযোগিতা করেন উত্তম বিশ্বাস।

অনুষ্ঠানে খবরের কাগজ বন্ধুজন শৈলকুপার আহ্বায়ক প্রভাষক আরজু আহমেদ, সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এ আয়োজন সাংস্কৃতিক চর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: আধুনিক কৃষি প্রযুক্তি শিখছেন ঝিনাইদহের কৃষক-কৃষাণীরা
আরো পড়ুন
ললিপপ খাওয়ানোর কথা বলে
মহেশপুর সীমান্তে
ঝিনাইদহ কৃষক কার্ড
আরো পড়ুন
Scroll to Top