মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ বিএসএফের হাতে আটক ৪

মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ বিএসএফের হাতে আটক ৪

মহেশপুর প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি নাগরিকসহ চারজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক বাংলাদেশির বিরুদ্ধে মানব পাচার ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মহেশপুরের হালদারপাড়া গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটক বাংলাদেশির নাম মামুন মন্ডল (২৮)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত নবী সদ্দি মন্ডলের ছেলে। তাঁর সঙ্গে আটক অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকের পর তাঁদের ভারতের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৬১-এর কাছে হালদারপাড়া গ্রামের আনুমানিক ৩০ গজ ভারতের অভ্যন্তরে তাঁদের আটক করা হয়। ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের টহল দল তাঁদের আটক করে।

স্থানীয় সূত্রের বরাতে বিজিবি জানায়, মামুন মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্ত এলাকায় মানব পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতীয় দালালের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আটক ব্যক্তিদের ভারত থেকে বাংলাদেশে আনার সময় বিএসএফের হাতে তিনি আটক হন বলে জানা গেছে।

এদিকে আটকের বিষয়ে বিস্তারিত জানতে শ্রীনাথপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের মাহেন্দ্রা ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বিএসএফের পক্ষ থেকে ফোন রিসিভ করা হয়নি। পরে ৫৮ বিজিবির পক্ষ থেকে লিখিত পত্র পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি।

আটক চারজনের পরিচয় ও আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিষয়টি জানার পর থেকেই প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে আটক চারজনের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
Webp 1ঝিনাইদহে বেহাল ডাকসেবা, তালাবদ্ধ পোস্ট অফিসের কার্যক্রম চলছে বাড়ি-দোকানে5
আরো পড়ুন
শৈলকুপা শাহী – শৈলকুপা শাহী মসজিদের আয়-ব্যয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: মোতাওয়াল্লী
আরো পড়ুন
হৃদরোগে আক্রান্ত শিশু শিফাত বাঁচতে চায়
আরো পড়ুন
খবরের কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
Scroll to Top