শৈলকুপা শাহী – শৈলকুপা শাহী মসজিদের আয়-ব্যয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: মোতাওয়াল্লী

শৈলকুপা শাহী মসজিদের আয়-ব্যয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: মোতাওয়াল্লী

শৈলকুপা, ঝিনাইদহের

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপা শাহী মসজিদের আয়-ব্যয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন মসজিদটির মোতাওয়াল্লী মীর শামসুজ্জামান পান্না। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদের গত ২৫ মাসে ৬১ লাখ টাকা আয়ের যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই সময়ে মসজিদের মোট আয় হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৫৮১ টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৭২৫ টাকা। বর্তমানে তহবিলে অবশিষ্ট রয়েছে মাত্র ৮৫৬ টাকা।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় শৈলকুপা শাহী মসজিদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি।

মোতাওয়াল্লী মীর শামসুজ্জামান পান্না বলেন, তিনি শৈলকুপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শাহী মসজিদের মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৬ আগস্ট পুনরায় দায়িত্ব গ্রহণের পর থেকে মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়মিত সংরক্ষণ করে আসছেন। এসব হিসাব বাংলাদেশ ওয়াক্‌ফ স্টেটের অডিট ইন্সপেক্টরের কাছেও জমা দেওয়া হয়েছে। নিরীক্ষা দল হিসাব পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছে বলেও তিনি দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, গত ২৫ মাসে মসজিদে ৬১ লাখ টাকা আয় হয়েছে, যার অর্ধেক খাদেমরা নিয়েছেন এবং বাকি ৩০ লাখ ৪৫ হাজার টাকার কোনো হিসাব নেই—এমন তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি অডিট ইন্সপেক্টরের স্বাক্ষর ও সিলযুক্ত নিরীক্ষা প্রতিবেদন এবং বাৎসরিক কর পরিশোধের কপিও সরবরাহ করা হয়েছে।

মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণ ব্যয়ের বিষয়ে তিনি জানান, সর্বসম্মতিক্রমে সীমানার ১১টি ছোট-বড় মেহগনি গাছ বিক্রি করে ১ লাখ ১০ হাজার টাকা পাওয়া যায়। এ ছাড়া মুসল্লিদের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া যায় ২ লাখ ১২ হাজার টাকা। এসব অর্থসহ প্রাচীর নির্মাণকাজে এ পর্যন্ত ৩ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা ব্যয় হয়েছে। তবে নির্মাণসামগ্রীর আরও ৩২ হাজার ১৩৫ টাকা পরিশোধ করা বাকি রয়েছে।

ইমামের কাছ থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগও নাকচ করেন তিনি। অভিযোগের সত্যতা যাচাই করতে সংবাদ সম্মেলনে উপস্থিত ইমাম ও খাদেমদের সঙ্গে কথা বলার আহ্বান জানান মোতাওয়াল্লী। তাঁর ভাষ্য, খাদেমদের সঙ্গে আলোচনা ও বৈঠকের মাধ্যমে মসজিদের বিভিন্ন ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মীর শামসুজ্জামান পান্না বলেন, একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এদিকে বৃহত্তর যশোর ও কুষ্টিয়ার ওয়াক্‌ফ হিসাব নিরীক্ষক মো. নাজমুল হাসান জানিয়েছেন, ইসি নম্বর-১১৩৮, বাদশা হুসাইন শাহ ও/এ শৈলকুপা, ঝিনাইদহের বিগত ও চলতি অর্থবছরের হিসাব নিরীক্ষা করে কোনো অসংগতি পাওয়া যায়নি।

আরও পড়ুন:

আরো পড়ুন
হৃদরোগে আক্রান্ত শিশু শিফাত বাঁচতে চায়
আরো পড়ুন
খবরের কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: আধুনিক কৃষি প্রযুক্তি শিখছেন ঝিনাইদহের কৃষক-কৃষাণীরা
আরো পড়ুন
ললিপপ খাওয়ানোর কথা বলে
Scroll to Top