Webp 1ঝিনাইদহে বেহাল ডাকসেবা, তালাবদ্ধ পোস্ট অফিসের কার্যক্রম চলছে বাড়ি-দোকানে5

ঝিনাইদহে বেহাল ডাকসেবা, তালাবদ্ধ পোস্ট অফিসের কার্যক্রম চলছে বাড়ি-দোকানে

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ পোস্ট অফিসে নেই নিজস্ব ভবন কিংবা নির্ধারিত কার্যালয়। কোথাও পোস্ট মাস্টারের বাড়িতে, কোথাও আবার ভাড়া করা দোকানে চলছে ডাক বিভাগের কার্যক্রম। কোনো কোনো এলাকায় সরকারি ভবন থাকলেও বছরের পর বছর ধরে তা তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনেক পোস্ট অফিসের পোস্টবক্সও নষ্ট হয়ে গেছে। ফলে চিঠিপত্র বিতরণসহ নিয়মিত ডাকসেবা দিতে গিয়ে নানা ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ের ডাক বিভাগেও রয়েছে জনবল সংকট।

ঝিনাইদহে বেহাল ডাকসেবা, তালাবদ্ধ পোস্ট অফিসের কার্যক্রম চলছে বাড়ি-দোকানে

জেলা পোস্ট অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা পোস্ট অফিসের প্রশাসনিক অধীনে বর্তমানে ৪২টি শাখা পোস্ট অফিস চালু রয়েছে। এসব শাখার অধিকাংশেরই নেই স্থায়ী অবকাঠামো। এমনকি এসব প্রতিষ্ঠানে সরকারি নিয়োগপ্রাপ্ত পোস্ট মাস্টার কিংবা পিয়নও নেই। ফলে ইউনিয়ন পর্যায়ের ডাকসেবা অনেকটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই সচল রেখেছেন সংশ্লিষ্টরা। এ কাজের জন্য ডাক বিভাগ থেকে তাঁরা সীমিত পরিমাণ সম্মানী পেয়ে থাকেন।

সরেজমিনে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন ডাক অফিসে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ফসলি জমির মধ্যে এক কক্ষবিশিষ্ট একটি ভবন রয়েছে। একসময় ওই ভবন থেকেই পরিচালিত হতো ডাক অফিসের কার্যক্রম। কিন্তু কয়েক বছর ধরে ভবনটি পরিত্যক্ত ও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। সামনের পোস্টবক্সটিও অকেজো হয়ে রয়েছে। বর্তমানে পোস্ট মাস্টার ও পিয়নের উদ্যোগে একটি দোকান ভাড়া নিয়ে সেখান থেকে ডাক বিভাগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

একই অবস্থা বাথানগাছি পোস্ট অফিসেরও। সেখানে নেই কোনো স্থায়ী ভবন বা নির্ধারিত কার্যালয়। ফলে ডাকসেবা নিতে আসা সাধারণ মানুষকে অনেক সময় পোস্ট অফিসের ঠিকানা খুঁজে পেতে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, পোস্ট অফিস কোথায়, তা খুঁজে পাওয়া যায় না। কোনো নির্দিষ্ট অফিস বা ঘর নেই। পোস্ট মাস্টাররা অনেক কষ্ট করে কার্যক্রম চালু রেখেছেন। অনেক জায়গায় পোস্টবক্সও নেই। এ বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন।

বাথানগাছি পোস্ট অফিসের পিয়ন সদর উদ্দিন বলেন, আগের মতো চিঠিপত্র না এলেও সরকারি চিঠি ও আদালতের নোটিশ আসে। সাধারণ মানুষের ব্যক্তিগত চিঠিপত্র এখন খুব একটা আসে না। আমাদের কোনো নির্ধারিত ঘর নেই। নিজেদের উদ্যোগেই পোস্ট অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

সদর উপজেলার হলিধানী পোস্ট অফিসের চিত্রও প্রায় একই। পোস্ট মাস্টার আব্দুল বাতেন নিজের বাড়ির একটি কক্ষে চালাচ্ছেন ডাক বিভাগের কার্যক্রম। ২০১৭ সালে হলিধানী বাজারে তাঁর নিজস্ব মার্কেটের একটি দোকানে পোস্ট অফিসের কাজ পরিচালিত হতো। তবে সেটি বর্তমানে বেদখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়িতে কার্যক্রম স্থানান্তর করেছেন তিনি।

পোস্ট মাস্টার আব্দুল বাতেন বলেন, তাঁদের দায়িত্ব মূলত সেবামূলক। শাখা পোস্ট অফিসে সরকারিভাবে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। তাঁরা সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন। ১৯৮২ সাল থেকে এ কাজের সঙ্গে যুক্ত থাকলেও আজ পর্যন্ত স্থায়ী কোনো কার্যালয় পাননি। কখনো নিজের বাড়িতে, আবার কখনো দোকান ভাড়া নিয়ে কার্যক্রম চালাতে হয়েছে। তাঁর ভাষ্য, জেলার প্রায় সব ইউনিয়ন পোস্ট অফিসের চিত্র একই।

দীর্ঘদিন ধরে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এসব শাখা পোস্ট অফিস ডাকসেবা চালু রেখেছে। তবে নির্ধারিত কার্যালয়, প্রয়োজনীয় অবকাঠামো ও সচল পোস্টবক্স না থাকায় সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, ইউনিয়ন পর্যায়ের পোস্ট অফিসগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সেবার পরিবেশ নিশ্চিত করা গেলে ডাক বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে জেলা পোস্ট অফিসের মাস্টার মো. রিয়াজুল ইসলাম বলেন, তাঁর প্রশাসনিক অধীনে জেলায় ৪২টি শাখা পোস্ট অফিসের কার্যক্রম চলছে। এসব অফিসের কয়েকটিতে অবকাঠামোগত সংকট থাকতে পারে। তবে এ বিষয়ে তাঁদের সরাসরি করণীয় নেই। শাখা পোস্ট অফিসগুলোর অবকাঠামো ও জনবলসংক্রান্ত বিষয়ে পোস্ট পরিদর্শক বিস্তারিত বলতে পারবেন।

ঝিনাইদহ জেলা পোস্ট অফিসের পরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, তিনি নতুন নিয়োগ পেয়েছেন। জেলা অফিসের অধীন শাখা পোস্ট অফিসগুলোর অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবেন। যেসব পোস্ট অফিসে অবকাঠামো নেই, সেগুলোর বিষয়ে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
শৈলকুপা শাহী – শৈলকুপা শাহী মসজিদের আয়-ব্যয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: মোতাওয়াল্লী
আরো পড়ুন
হৃদরোগে আক্রান্ত শিশু শিফাত বাঁচতে চায়
আরো পড়ুন
খবরের কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: আধুনিক কৃষি প্রযুক্তি শিখছেন ঝিনাইদহের কৃষক-কৃষাণীরা
আরো পড়ুন
Scroll to Top