ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত ৩১ পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত ৩১ পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও গুরুতর আহতদের পরিবারের আর্থিক সংকট লাঘবে ১ কোটি ১৯ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় জেলা প্রশাসন ও বিআরটিএ ঝিনাইদহ সার্কেল যৌথভাবে এ উদ্যোগ নেয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মোট ৩১টি পরিবারের মধ্যে অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ১৯ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকা এবং আহত ১২ জনকে মোট ২৪ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই সহায়তার উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।” তিনি চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার এবং নিরাপদ সড়ক নিশ্চিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিআরটিএ সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন যাচাই-বাছাই শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের নিয়মিত এই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট শাওন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। চেক হস্তান্তরের পর উপকারভোগীরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন
কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ
আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
মালিয়াটে সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের উদ্যোগে ৩ কাঁচা সড়কে ইটের রাবিশ, কাদার দুর্ভোগ থেকে মুক্তি
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
Scroll to Top