হত্যাকরীরা ফেলে যায় পিস্তল ও মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

হত্যাকরীরা ফেলে যায় পিস্তল ও মোটরসাইকেল। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন মধুপুরে মেয়েকে পুনরায় বিয়ে দিতে অস্বীকৃতি জানানোয় টুটুল হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে মধুপুর গরুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চা খাওয়ার সময় হেলমেট পরা চার যুবক দুটি মোটরসাইকেলে এসে টুটুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

নিহতের মেয়ে টুম্পা খাতুন জানান, ছয় বছর আগে তার বিয়ে হয় ইমরান হোসেন নামে এক যুবকের সঙ্গে। দুই বছরের মাথায় তালাক দেন তিনি। এরপর ইমরান পুনরায় বিয়ের প্রস্তাব দিলেও টুটুল হোসেন তা প্রত্যাখ্যান করেন। এতে ইমরান ক্ষুব্ধ হয়ে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

ইবি থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ ও গ্যাস সংকট
আরো পড়ুন
Jhinaidaha Ics জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ঝিনাইদহ ছাত্রশিবির
আরো পড়ুন
ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
1
আরো পড়ুন
Scroll to Top