যশোর-মাগুরা মহাসড়ক

যশোর-মাগুরা মহাসড়কে গাছে সজোরে ধাক্কা হানিফ পরিবহনের, চালকসহ আহত একাধিক

বিশেষ প্রতিবেদক

যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে খুলনাগামী ‘হানিফ পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে সজোরে ধাক্কা দিলে বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের শতখালী এ. আর জুটমিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখে যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসটি শতখালী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই বাসটি মহাসড়কের পাশে থাকা একটি বিশাল গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং চালক ও সামনের আসনের বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক হাইড্রোলিক কাটার ও সরঞ্জাম ব্যবহার করে বাসের দুমড়েমুচড়ে যাওয়া অংশ কেটে আটকে পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করে

উদ্ধারকৃত আহতদের মধ্যে একজনকে মাগুরা সদর হাসপাতাল, একজনকে যশোর জেনারেল হাসপাতাল এবং বেশ কয়েকজনকে স্থানীয় ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় উদ্ধার অভিযান সম্পন্ন হওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন
ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল গ্রামবাসী
আরো পড়ুন
যশোরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ব্যবচ্ছেদ: রাজনৈতিক সমীকরণ, 'মব কালচার' ও আইনশৃঙ্খলার চ্যালেন্জ
আরো পড়ুন
৬ বছরে অগ্রগতি মাত্র ২%: ঠিকাদারের খামখেয়ালিপনায় মরণফাঁদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন: আইনমন্ত্রীর বক্তব্য ও বিভ্রান্তি নিরসন
আরো পড়ুন
অসহায়দের মুখে ফুটল হাসি —মেহেরপুরে জামায়াতের উদ্যোগে শিবপুর গ্রামে টিউবওয়েল স্থাপন
আরো পড়ুন
Scroll to Top