মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর

মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলার মহেশপুর খালিশপুর আদর্শ থানা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের সংবর্ধনা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মহেশপুরের স্থানীয় একটি কলেজের মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আমেজমুখর পরিবেশে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খালিশপুর আদর্শ থানা শাখার সভাপতি মাসুম বিল্লা খানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো. শিমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য দেন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম এবং জেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য বলেন, “শিক্ষার আসল উদ্দেশ্য কেবল জিপিএ-৫ অর্জন নয়, বরং উন্নত চরিত্র গঠন ও মেধার সৎ ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।”

প্রধান আলোচক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী উপহার তুলে দেন অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
কপোতাক্ষের কোল ঘেঁষে সীমান্ত জনপদ মহেশপুরের ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক জীবনচিত্র
আরো পড়ুন
Remove term কাঠের ফার্নিচারের দোকানে আগুন কাঠের ফার্নিচারের
আরো পড়ুন
Scroll to Top