কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কালীগঞ্জ প্রতিনিধি, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ আরিফ লস্কর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ শহরের চাপালী এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ লস্করকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আরিফ লস্কর কালীগঞ্জ শহরের চাপালী এলাকার মৃত মহিউদ্দিন লস্করের ছেলে। অভিযান শেষে উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
শৈলকুপা আধিপত্য – শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; ২০ বাড়িঘর ভাঙচুর
আরো পড়ুন
Jpg 53
আরো পড়ুন
মহেশপুর
আরো পড়ুন
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, সংকট কাটিয়ে এগোনোর প্রত্যাশা
আরো পড়ুন
জমি বিক্রি করে সৌদি আরবে, দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় রাজু
আরো পড়ুন
ঝিনাইদহ উন্নয়ন
আরো পড়ুন
Scroll to Top