‍Sheikh Hasina

হাসিনার সমর্থকদের ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’, সহিংসতায় নিহত ৪: নিউইয়র্ক টাইমস

ঝিনেদার কাগজ

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের ধারাবাহিক সহিংস কর্মকাণ্ডের খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। এসব কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

শনিবার প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় হাসিনার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এসব সহিংস ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য রয়েছেন। এ ছাড়া একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাস সহকারীর মৃত্যু হয়েছে। একই সময়ে রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় রাজনৈতিক কর্মী এবং পরিবহন শ্রমিকের মৃত্যুর খবরও পৃথকভাবে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন স্থানে হামলা চালিয়েছেন। এসব হামলার মধ্যে রয়েছে গণপরিবহনে আগুন দেওয়া, পুলিশ স্টেশন, হাসপাতাল এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা। এ ছাড়া বিক্ষোভকারীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেন, সরকারি সম্পত্তিতে হামলা চালান এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।

অস্থিরতার কারণে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কও বন্ধ হয়ে যায়। টানা ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের কেউ কেউ অস্ত্র প্রদর্শন করেছেন, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন এবং এক পুলিশ কর্মকর্তাকে মারধর করে আহত করেছেন।

২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের সময় রক্তক্ষয়ী দমন-পীড়নের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দেশটির প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের শুরুতে বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পেয়ে কাজ করছেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের শঙ্কা
আরো পড়ুন
Whatsapp Image 2026 11 22 At 80225 Pm 2611221519
আরো পড়ুন
Img 20261122 Wa0000
আরো পড়ুন
Image 317964 1795342895
আরো পড়ুন
মালদ্বীপ
আরো পড়ুন
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা
আরো পড়ুন
Scroll to Top