ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের শঙ্কা

ঝিনাইদহে টানা বৃষ্টিতে পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ক্ষতির আশঙ্কা

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে ঝিনাইদহের বিস্তীর্ণ ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন জেলার কৃষকরা। মাঠে পাকা আমন ধান থাকলেও বৃষ্টির কারণে তা কেটে ঘরে তুলতে পারছেন না তারা। কোথাও কোথাও কাটা ধানও পানিতে ডুবে রয়েছে। ফলে ধানসহ শীতকালীন সবজি, সরিষা ও গমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঝিনাইদহের ছয়টি উপজেলায় চলতি মৌসুমে ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে টানা বৃষ্টিতে মাঠের পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকার ধানখেতে বৃষ্টির পানি জমে রয়েছে। অনেক স্থানে ধানের শিষ পানির নিচে তলিয়ে গেছে। কোথাও আবার হালকা বাতাসে কাঁচা ও পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। পানিতে ডুবে থাকা ধান রক্ষা করতে কৃষকরা বাধ্য হয়ে ধানের শিষ কেটে নিচ্ছেন। অন্যদিকে, মাটিতে পড়ে যাওয়া ধান কাটতে ও মাড়াই করতে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হচ্ছে। এতে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।

ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা, উত্তর নারায়ণপুর, ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এসব এলাকার অনেক ধানখেতে পানি জমে থাকায় ধান কাটতে অন্তত আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে। এতে ধানের ফলন ও গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শুধু আমন ধান নয়, টানা বৃষ্টিতে শীতকালীন সবজির খেতেও প্রভাব পড়েছে। জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে সবজির গাছ পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। একই সঙ্গে সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠেও প্রায় একই পরিস্থিতি বিরাজ করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ ছাড়া ছয়টি উপজেলায় ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫২৬ হেক্টর।

টানা তিন দিনের বৃষ্টিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেক মানুষ। গ্রামের কৃষকদের আশঙ্কা, বৈরী আবহাওয়া দীর্ঘায়িত হলে পাকা আমন ধানের বড় ধরনের ক্ষতি হতে পারে। অনেক কৃষকের কেটে রাখা ধান এখনো মাঠে পড়ে রয়েছে। কোথাও কোথাও সেই ধানের ওপর হাঁটুসমান পানি জমেছে।

বৈডাঙ্গা গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, পানিতে তলিয়ে থাকা ধান বাজারে বিক্রি করতে গেলে দাম কম পাওয়া যায়। বৃষ্টিতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

কালুহাটি গ্রামের কৃষক মো. সোলাইমান বলেন, বৃষ্টিতে ধানের পাশাপাশি শীতকালীন সবজির খেতও অনেকটা নষ্ট হয়ে গেছে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাবে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াইয়ের খরচ দ্বিগুণ হয়ে গেছে। এত বাড়তি খরচ কীভাবে মেটাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টির কারণে গম বপনের সময় অন্তত দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে আমন ধানের কিছুটা বেশি ক্ষতি হতে পারে। বৃষ্টির পানি জমে থাকায় শীতকালীন সবজির খেতও নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। এ ছাড়া সরিষা, গম ও ভুট্টার বীজ বপন ও রোপণে কিছুটা বিলম্ব হতে পারে। ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করতে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কাজ করছেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

 

আরও পড়ুন:

আরো পড়ুন
Whatsapp Image 2026 11 22 At 80225 Pm 2611221519
আরো পড়ুন
Img 20261122 Wa0000
আরো পড়ুন
Image 317964 1795342895
আরো পড়ুন
ঝিনাইদহ হাট – ঝিনাইদহে হাট নাকি ধান লাগানো মাঠ?
আরো পড়ুন
কর্মকর্তা কর্মচারীর – ১৩২ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগে অভিযুক্ত ইউসুফ আলী ঝিনাইদহ সদর
আরো পড়ুন
ঝিনাইদহ মসজিদ – বিএনপি নেতার ঘরে আগুন, মসজিদে দাবী ভুল
আরো পড়ুন
Scroll to Top