১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা

ঝিনেদার কাগজ ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। রোববার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটজন সফল উদ্যোক্তার হাতে ‘জাতীয় এসএমই পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে একজন বিশেষ ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করেন।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন। মেলায় উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
বাংলাদেশের লাখ – বাংলাদেশের ১২ লাখ রোহিঙ্গার দৃষ্টি হেগের আদালতে
আরো পড়ুন
আরো পড়ুন
রূপপুর পারমাণবিক কেন্দ্র – রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয়
আরো পড়ুন
1794869458 D5a42a3502f6d8f1465e1fa1b939a4dd
আরো পড়ুন
কর্মকর্তা কর্মচারীর – ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তিন দিন
আরো পড়ুন
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য
আরো পড়ুন
Scroll to Top