Img 20261122 Wa0000

কালীগঞ্জে ডাকাতির কবলে অ্যাম্বুলেন্স, আতঙ্কে প্রসূতির সন্তান প্রসব; নবজাতকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে পড়ে আতঙ্কিত অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতর সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। তবে জন্মের পর নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। প্রসূতির স্বামী আবদুল্লা আল নোমান। এ সময় মুখোশধারী ডাকাত দল নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি।

আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে তাঁরা অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন। পথে কালীগঞ্জের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাঁদের পথরোধ করে আনুমানিক ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল। পরে তারা অ্যাম্বুলেন্স থামিয়ে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

তিনি বলেন, ডাকাতদের হামলায় তাঁর স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী রোগী ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। ওই নারীর রক্তক্ষরণ হচ্ছিল। তবে নবজাতকের মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই বলে জানান তিনি।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:

আরো পড়ুন
Image 317964 1795342895
আরো পড়ুন
ঝিনাইদহ হাট – ঝিনাইদহে হাট নাকি ধান লাগানো মাঠ?
আরো পড়ুন
কর্মকর্তা কর্মচারীর – ১৩২ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগে অভিযুক্ত ইউসুফ আলী ঝিনাইদহ সদর
আরো পড়ুন
ঝিনাইদহ মসজিদ – বিএনপি নেতার ঘরে আগুন, মসজিদে দাবী ভুল
আরো পড়ুন
কোটচাঁদপুর – ফুলকপির দাম কমে তিন বন্ধুর ক্ষতি
আরো পড়ুন
মহেশপুর স্বাস্থ্য – মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুসের অভিযোগ, টাকা দিয়েও চাকরি হারালেন
আরো পড়ুন
Scroll to Top