Pm And Nahid Ncp

জাতীয় ঐক্যের প্রশ্নে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, দেবে দুই শর্ত

জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের শপথসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনায় বসবে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদল

Thank you for reading this post, don't forget to subscribe!

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার প্রথম দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসছেন তিনি। সংলাপে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে দুটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরবে দলটি।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এনসিপি জাতীয় ঐক্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে রোববার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণে সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে একটি সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তাঁরা তাতে সাড়া দেবেন। তবে প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে চান, সেটি আগে শুনতে চান তাঁরা।

তিনি বলেন, জাতীয় ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ হয়েছে, সেসবের জন্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই ঐকমত্যের প্রক্রিয়া শুরু হওয়া উচিত।

নাহিদ ইসলাম জানান, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানাবে এনসিপি। তাঁর মতে, এসব পদক্ষেপের মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতা যাচাই করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য সাময়িক ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তাতে এনসিপি অংশ নেবে না।

এ ছাড়া গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বিষয়ে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, এসব মৌলিক বিষয়ে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার থাকলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ তৈরি হতে পারে।

এদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে সংলাপে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সেখান থেকে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বানকে সবারই সাধুবাদ জানানো উচিত।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ উন্নয়ন
আরো পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ঝিনাইদহের কামরুজ্জামান
আরো পড়ুন
নাহিদ ইসলাম
আরো পড়ুন
‍Sheikh Hasina
আরো পড়ুন
মালদ্বীপ
আরো পড়ুন
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা
আরো পড়ুন
Scroll to Top