নাহিদ ইসলাম

জাতীয় ঐক্যে যেতে সরকারকে চার শর্ত দিলেন নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারের কাছে চারটি বিষয়ে অঙ্গীকার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শর্তগুলো হলো—গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার রায় কার্যকর এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। তাঁর ভাষায়, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার, শেখ হাসিনার রায় কার্যকর এবং আসন্ন গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে সরকারের স্পষ্ট অঙ্গীকার থাকতে হবে।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে সরকারের সদিচ্ছার বার্তা যাবে এবং জনগণও বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থে জাতীয় ঐকমত্য চায়।

নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে জাতীয় ঐকমত্যের কথা বলা হতে পারে। এরপর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হলে সেই প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলার বিষয়ে তিনি বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য যথেষ্ট নয়; জুলাই গণঅভ্যুত্থানের মতো জনগণ, সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও ঐক্য গড়ে তুলতে হবে। তাঁর মতে, সম্মিলিত এই ঐক্যই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে সক্ষম।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
‍Sheikh Hasina
আরো পড়ুন
মালদ্বীপ
আরো পড়ুন
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা
আরো পড়ুন
বাংলাদেশের লাখ – বাংলাদেশের ১২ লাখ রোহিঙ্গার দৃষ্টি হেগের আদালতে
আরো পড়ুন
গোলাম পরওয়ার
আরো পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় নড়াইলে সংঘর্ষে কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত
আরো পড়ুন
Scroll to Top