সাগান্না ইউনিয়নে ১৭০টি গাছের চারা রোপণ ও বিতরণ-পরিবেশ রক্ষায় অনুপ্রেরণামূলক উদ্যোগ

সাইফুল ইসলাম ঝিনাইদহ-
সাগান্না ইউনিয়নে ১৭০টি গাছের চারা রোপণ ও বিতরণ-পরিবেশ রক্ষায় অনুপ্রেরণামূলক উদ্যোগ। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অনস্বীকার্য। আর সেই চেতনাকে সামনে রেখে ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে গাছ রোপণের এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার সকালে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় শুরু হয় চারা রোপণ কার্যক্রম, যা চলে দুপুর পর্যন্ত।

পরিষদের নিজস্ব উদ্যোগে বৈডাঙ্গা প্রাইমারি স্কুল থেকে নারায়ণপুর মাটির রাস্তা পর্যন্ত প্রায় ৭০টি আমগাছ রোপণ করা হয়। এছাড়াও পরিষদ প্রাঙ্গণ ও বৈডাঙ্গা গরুর হাটসহ বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। বিকেল ৪টায় অবশিষ্ট চারা স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।

সবমিলিয়ে ১১০টি বারি আম-৪ এবং ৬০টি মেহগনি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে একটি বালাইনাশক কোম্পানির সহায়তায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর রাকিবুল ইসলাম বলেন,অনেক দিন ধরেই গাছ লাগাতে চাচ্ছিলাম, কিন্তু সুযোগ ও সহায়তা ছিল না। তবে হাদীসে বলা আছে। ইন্নামাল আমালু বিন নিয়্যাত’। সত্যিকারের নিয়ত থাকলে আল্লাহ নিজেই পথ তৈরি করে দেন।

চারা রোপণের সার্বিক কাজ সফলভাবে সম্পাদনে সহায়তা করার জন্য তিনি অফিস সহকারী জুয়েল, রোজিনা, ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ এবং মাসুদকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
28 July 2025

সাগান্না ইউনিয়নে ১৭০টি গাছের চারা রোপণ ও বিতরণ-পরিবেশ রক্ষায় অনুপ্রেরণামূলক উদ্যোগ

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top