ঝিনাইদহ চক্ষু হাসপাতালে তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল

ঝিনাইদহ চক্ষু হাসপাতালে তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল

নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ, হয়নি লিখিত ও মৌখিক পরীক্ষা

Thank you for reading this post, don't forget to subscribe!

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে নিয়োগের প্রায় তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল করেছে ঝিনাইদহ অন্ধ কল্যাণ সমিতি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই তাঁদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল বলে সমিতির বাতিল আদেশে উল্লেখ করা হয়েছে।

গত ১৭ নভেম্বর জারি করা আদেশে ২০২৬ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সভার সিদ্ধান্তের কথা জানানো হয়। সমিতির সাধারণ সম্পাদক এম এ মজিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালে নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা কিংবা প্রতিষ্ঠানের প্রচলিত চাকরিবিধি অনুসরণ করা হয়নি।

নিয়োগ বাতিল হওয়া ছয় কর্মচারী হলেন—ইসিজি টেকনিশিয়ান শম্পা রায়, সমাজকল্যাণ সহকারী মোছা. ইতি খাতুন, অফিস সহকারী জে এম মুরশিদা জাহান ডলি, স্টোর সহকারী মো. মাহফুজ হোসেন, স্টোর সহকারী মো. শুভ পারভেজ এবং পরিচ্ছন্নতাকর্মী শান্ত দাস।

সমিতির নথি অনুযায়ী, ২০২৩ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে ওই বছরের ১১ নভেম্বর তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্রে তৎকালীন জেলা প্রশাসক ও সমিতির সভাপতি এস এম রফিকুল ইসলামের স্বাক্ষর ছিল। ছয়জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে ১৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে ২০২৬ সালের ১৭ নভেম্বর জারি করা নিয়োগ বাতিলের আদেশে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। ষষ্ঠ কর্মচারী ইসিজি টেকনিশিয়ান শম্পা রায়কে পৃথক চিঠির মাধ্যমে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিয়োগ বাতিলের ঘটনায় কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম হয়ে থাকলে এর সঙ্গে কারা জড়িত ছিলেন, সংশ্লিষ্ট কর্মচারীরা কীভাবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছেন এবং এ সময়ে তাঁদের বেতন-ভাতা বাবদ দেওয়া অর্থের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে—এসব বিষয় এখনো স্পষ্ট নয়।

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মিলন হোসেন বুধবার বিকেলে নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই ওই ছয়জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এ কারণে তাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে।

তিন বছরে বেতন-ভাতা বাবদ দেওয়া অর্থ ফেরত নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে মিলন হোসেন বলেন, এ বিষয়ে পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আরো পড়ুন
মাসে কোটচাঁদপুর – তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসির বদলি, দায়িত্বে তদন্ত কর্মকর্তা
আরো পড়ুন
Image 351026 1794929759
আরো পড়ুন
Image 350746 1794881228
আরো পড়ুন
Scroll to Top