স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক

সন্তানের খোরপোষ নিয়ে বিরোধেই সাবেক স্ত্রী হত্যার ঘটনা

ঝিনাইদহ শহর প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার বাবর আলী মোড়ে সন্তানের খোরপোষের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামী এনামুল হক মেরাজের (৩২) বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত মেরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার সোমা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে সোমা ও এনামুল হক মেরাজের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সোমা বাবার বাড়িতে বসবাস করতেন। তাঁদের ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে। সন্তানের ভরণপোষণের খরচ বাবদ এনামুল হককে মাসিক অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলেও আগের আদেশ বহাল থাকে বলে স্বজনরা জানান।

এদিকে সন্তানের খোরপোষের টাকা দেওয়া নিয়ে সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও কথাকাটাকাটি হতো বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

তাঁদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে ছেলেকে স্কুল থেকে আনতে কলাবাগান সংলগ্ন বাবর আলী মোড় এলাকায় যান সোমা। সেখানে এনামুল হক মেরাজ তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করা হলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সন্তানের খোরপোষের টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলের পাশ থেকে অভিযুক্ত এনামুল হক মেরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আরো পড়ুন
মাসে কোটচাঁদপুর – তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসির বদলি, দায়িত্বে তদন্ত কর্মকর্তা
আরো পড়ুন
Image 351026 1794929759
আরো পড়ুন
Image 350746 1794881228
আরো পড়ুন
শৈলকুপা দিনমজুরের – শৈলকুপায় দিনমজুরের অর্ধগলিত মৃতদেহ আবিষ্কার (2)
আরো পড়ুন
Scroll to Top