নজরুল মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

বনি আমিন, কালীগঞ্জ:

কালীগঞ্জে বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কোলা ও জামাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কোলা বাজার সোনালী ব্যাংকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা নজরুল মোল্লার রাজনৈতিক আদর্শ তুলে ধরে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আলী, বিএনপি নেতা আব্দুল লতিফ তরফদার, মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা নাহিদুজ্জামান নাহিদ, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, বিএনপির একটি গোষ্ঠী সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা জানান, নজরুল ইসলাম মোল্লা সবসময় দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যার ফলে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানববন্ধনকারীরা বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Scroll to Top