ইজিবাইক চুরি, সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ল লিটনের পরিবার

শাহিনুর রহমান শাহিন, কালীগঞ্জ:

 

ইজিবাইক চুরি, সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ল লিটনের পরিবার। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রামে এক দরিদ্র দিনমজুর মোঃ লিটন হোসেনের একমাত্র জীবিকার অবলম্বন ইজিবাইকটি চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে খাজুরা বাজারে বেগুন বিক্রি করে বাড়ি ফেরার পথে চাপরাইল বাজারে মাত্র পাঁচ মিনিটের জন্য গাড়িটি রেখে পাশের এক দোকানে যান লিটন। ফিরে এসে আর গাড়িটি পাননি। এ সময়ের মধ্যেই চোরেরা দ্রুত গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি কেনার জন্য লিটন তার শেষ সম্বল বিক্রি করেছিলেন। এর আগে তার একটি করিমন গাড়ি চুরি হয়েছিল। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও দুই কন্যাসহ ছয়জনের সংসারে একমাত্র উপার্জনক্ষম লিটন এখন নিঃস্ব, অসহায় ও ভেঙে পড়েছেন।

স্থানীয়রা জানান, চোরেরা গাড়িটি কালীগঞ্জ শহরের দিকে নিয়ে যায়। থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং আইনি কার্যক্রম চলমান আছে। চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা এই ঘটনার দ্রুত তদন্ত ও গাড়ি উদ্ধারের দাবি জানিয়েছে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top