শৈলকুপা আধিপত্য – শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোহারো গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
Jpg 53
আরো পড়ুন
মহেশপুর
আরো পড়ুন
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, সংকট কাটিয়ে এগোনোর প্রত্যাশা
আরো পড়ুন
জমি বিক্রি করে সৌদি আরবে, দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় রাজু
আরো পড়ুন
ঝিনাইদহ উন্নয়ন
আরো পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ঝিনাইদহের কামরুজ্জামান
আরো পড়ুন
Scroll to Top