ঝিনাইদহ বৃষ্টির – ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের

ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের শঙ্কা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাঠের কাটা ধান, কাঁচা-পাকা ধানের ক্ষেত ও পেঁয়াজের বীজতলা। এতে ধান নষ্ট হওয়ার পাশাপাশি আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে কাটা ধান ও খড় নষ্ট হওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে কৃষকের কাটা ধান, পাকা ও আধাপাকা ধানের জমি। একই অবস্থা পেঁয়াজের বীজতলারও। ফসলের এমন ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

হাজরা মেনা গ্রামের কৃষক আমত আলী জানান, তার পেঁয়াজের বীজতলা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। এতে আগামী মৌসুমে পেঁয়াজ আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

দেবনগর গ্রামের কৃষক কদর মিয়া বলেন, মাঠের কাটা ধান, কাঁচা-পাকা ধান ও পেঁয়াজের বীজতলা—সবই পানিতে ডুবে গেছে। এমন পরিস্থিতিতে কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না তিনি।

ধলহরাচন্দ্র গ্রামের কৃষক বিপুল কুমার জানান, তার পেঁয়াজের বীজতলা ও জমির ধান সবই পানিতে ডুবে গেছে। এখন নতুন করে পেঁয়াজের বীজতলা তৈরি করতে হবে। কিন্তু নতুন বীজ কেনার টাকা কোথায় পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে কাটা ধান ও খড় নষ্ট হলে গবাদিপশুর খাদ্যসংকট আরও তীব্র হবে। অন্যদিকে পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে বীজ সংগ্রহ করতে না পারলে আগামী মৌসুমে পেঁয়াজের আবাদও কমে যেতে পারে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তালিকা তৈরির জন্য ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কোটচাঁদপুরে জামায়াতের মহিলা মেম্বার প্রার্থী ও স্বামীর ওপর হামলার অভিযোগ
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি নিয়ে ক্ষোভ, পুনর্বহালের দাবি
আরো পড়ুন
মহেশপুর হাজার – মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১
আরো পড়ুন
জমি নিয়ে বিরোধে মহেশপুরে ১৩ ঘণ্টা পড়ে রইল বাবার মরদেহ
আরো পড়ুন
কোটচাঁদপুরে ১ হাজার ৭০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার
আরো পড়ুন
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান ক্ষতির আশংকা
আরো পড়ুন
Scroll to Top